কোথায়
অনন্ত সুখ
বুঝব তা কেমনে
কখনোই দেয়নি ধরা যতনে,
বক্ষের অর্ণবে ভেসে উঠেনি গোপনে;
দেখতেও পাইনি তারে সহস্র নিশির স্বপনে।
কতোটা
দুঃখ পেরুলে
সুখ পাওয়া যায়
কষ্ট মাখা বক্ষের আঙিনায়,
অবিরত জ্বলে দগ্ধ বিষাদের গায়;
কতদিন মানুষ বাঁচে বন্দি যুগল পায়?
কোথায়
অনন্ত প্রেম
খুঁজেছি সর্ব ভাগে
কখনোই আসেনি অন্ধ অনুরাগে,
হৃদয়ের পুষ্প কানন রাঙেনি পরাগে;
খুঁজেও পাইনি তারে ধরণীর মনুষ্য বিরাগে।
কতোটা
শূন্যতা পেরুলে
ভালবাসা পাওয়া যায়
কষ্ট ঝরা বক্ষের নীলিমায়,
শূন্যতারা গুমরে কাঁদে নিঠুর যন্ত্রণায়;
কতদিন মানুষ বাঁচে হৃদয়ে জমিয়ে দায়?
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন