আমি
বলছি না
তোমার রূপের লাবণ্য
ফ্রেমে আঁকা অপ্সরার মতো,
তবুও কোনো এক অনবদ্য অনুভূতি;
চুম্বকের মতো তোমার কাছে টানে আমায়।
তোমার
পিঙ্গল চোখে
যখনই চোখ রাখি
আমি সম্মোহিত হয়ে যাই,
বলছি না সেই চোখ হরিণীর;
তবুও বরফ গলা মহাসাগর হয়ে যাই।
তোমার
চলার পথে
যাদুকরী এক নেশায়
নীরবে অনুসরণ করে যাই,
বলছি না সেই চলন তারকার;
তবুও মেঘ গলা বর্ষণ হয়ে যাই।
আমি
বলছি না
তোমাকেই কাছে চাই
উপন্যাসে লেখা নায়কের মতো,
তবুও কোনো এক অজানা মায়ায়;
আমার হৃদয়টা গোপনে লুণ্ঠিত হয়ে যায়।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন