তুমি
এলে না
কতটুকুই বা চেয়েছি
বইমেলায় হাত ধরে হাঁটতে,
বিকেলের নরম রোদে ফুটপাতে দাঁড়িয়ে;
ফুচকার ঝালে তোমার রক্তিম কপোল ছুঁতে।
তুমি
এলে না
কতটুকুই বা চেয়েছি
সৈকতের পার ধরে ঘুরতে,
টলমলে নোনা জলে ভেসে ভেসে;
ফেনিল ঢেউয়ে তোমার সাথে জলকেলি খেলতে।
তুমি
এলে না
কতটুকুই বা চেয়েছি
জ্যোৎস্নায় বালি দ্বীপে বেড়াতে,
ভাটার পরে টানাহ লট মন্দিরেতে;
তোমার কপালে তিলক এঁকে সূর্যাস্ত দেখতে।
তুমি
এলে না
কতটুকুই বা চেয়েছি
নীলগিরির মেঘের ভেলা ধরতে,
উষ্ণতার চাদরে হিমশীতল চন্দ্রিমা রাতে;
বক্ষের আলিঙ্গনে জড়িয়ে তোমায় একটু ভালবাসতে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন