জীবনে
দুটিই পথ
ছুটে মৃত্যুর উঠোনে
দুটি ভালো মন্দের রথ,
একটিকে বেছে নিতে হয় চলনে;
দুটি পথেই দাঁড়িয়ে জীর্ণতা ঘেরা অশথ।
দাঁড়িয়ে
আমি থাকি
নিষ্পাপ কৈশোর ছাড়িয়ে
এখনো অনেক চলারই বাকি,
যেই পথ দুইদিকে গেছে হারিয়ে;
কোনটাতে যাবো আমি তারই ছবি আঁকি।
শুদ্ধ
পথে চলার
আরম্ভ হয় যুদ্ধ
শোষণের বিরুদ্ধে কথা বলার,
কঠিনের পথ যতোই হোক রুদ্ধ;
ভেঙে দেয়ার অঙ্গীকারে মেনে নিবো প্রহার।
তাই
চলো যাই
যেই পথে নাই
ভুলে ভরা নষ্টামির লড়াই,
অচেনা এক পথ থাক অচেনাই;
এসো সত্য সুন্দরের পথেই পা বাড়াই।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন