আজ জলকেলি খেলবো দু’জন জলতরঙ্গের সাগরে
ভেসে ভেসে গাইবো মনোহরে
নীলাকাশ ছুঁয়ে আসা সফেদ ঢেউয়ের অগ্রসরে
তোমাকে জড়িয়ে নিবিড় আদরে
লিখে দিবো প্রণয়ের সর্বনাম সৈকতের বালুচরে
মধুচন্দ্রিমার শিশিরস্নাত প্রথম প্রহরে।
আজ পাহাড়ের সিঁড়ি বাইবো দু’জন অকাতরে
বাহুডোরে ঝরনার পথ ধরে
গোধূলি বেলায় মহুয়ার মাতাল নির্যাসের পরিসরে
তোমাকে ভালোবাসি বলবো উচ্চস্বরে
যতখানি আগলে রেখেছি নিখিল হৃদয়ের গহ্বরে
মধুচন্দ্রিমার শেষ বিকেলের সফরে।
আজ চন্দ্রপ্রভায় হারাবো দু’জন ঝাউবনের অন্দরে
মায়ায় ঘেরা জ্যোৎস্নার চাদরে
সাগরের গর্জন শুনবো অনুরাগে হাঁটার অবসরে
তোমাকে রেখে বুকেরই পাঁজরে
রচনা করবো ভালোবাসার মহাকাব্য হৃদয়ের অম্বরে
মধুচন্দ্রিমার এই স্বর্গীয় চরাচরে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন