আমাদের তো তুমিই ছিলে মহাকবি বিদ্রোহের
প্রজ্বলিত রবি পূর্ব দিগন্তের
ছিলে দুরন্ত মহাপুরুষ পরাধীন শৃঙ্খলিত জীবনের
মুক্তির সাহস যুগিয়েছিলে সকলের
নিরস্ত্র বঙ্গসন্তান আমরা করিনি ভয় মরণের
দেখেছি স্বপ্ন নতুন প্রভাতের।
তোমার গর্জনে সেদিন কেঁপেছিল আকাশ রেসকোর্সের
আর্তনাদে ঢল নেমেছিল জনস্রোতের
যখন শুরু করেছিলে পাঠ তোমার মহাকাব্যের
তোমার বজ্রকন্ঠ ছিল শিহরনের
বলেছিলে “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম” আমাদের
পরিণামে কয়েদি হয়েছিলে কারাগারের।
তোমারই প্রেরণায় আমরা সাজিয়েছিলাম তরি যুদ্ধের
যুদ্ধটা ছিল স্বাধীনতা-সার্বভৌমত্বের
রক্তস্রোতে সেদিন প্রয়াণ হয়েছিল অজস্র প্রাণের
বিনিময়ে অর্জিত একটি ভূখণ্ডের
একজন পিতা যেমন জন্মদাতা তারই সন্তানের
তুমিও তেমনই জন্মদাতা বাংলাদেশের।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন