একদিন
যাবো চলে
নবান্নের ধান উঠবে
নীল আকাশে পাখি উড়বে,
টলমলে দীঘির জলে শাপলা ফুটবে;
তবুও যাবো চলে পৃথিবীর বাঁধন ছিঁড়ে।
যদি
আবার আসি
কুঁড়েঘরে রাখাল হয়ে
কৃষকের ধান উঠাবো মরাইয়ে,
পাখিদের গান শুনাবো বাঁশরির সুরে;
ডিঙায় চড়ে শাপলা কুড়াবো দীঘির জলে।
একদিন
যাবো চলে
ফসলে গোলা ভরবে
পূর্ণিমার চাঁদ জ্যোৎস্না ছড়াবে,
দিগন্ত জুড়ে বিজয়ের কেতন উড়বে;
তবুও যাব চলে চিরসবুজ বাংলা ছেড়ে।
যদি
আবার আসি
কৃষাণির কৃষক হয়ে
ফসল ফলাবো মনের সুখে,
নবান্নের উৎসব করবো জ্যোৎস্না রাতে;
জননী জন্মভূমির কেতন উড়াবো নব উল্লাসে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন