একটা
ড্যাগার চাই
জঠরের অন্দর থেকে
পাকস্থলীটা কেটে আনবো অনায়াসে,
পাষাণ শহরটা ডুবছে কালের অন্ধকারে;
অসহায় জীবন থেমে গেছে ধূসর অনাহারে।
তোমরাই
জঠর ভরো
দরিদ্রকে ক্ষুধার্ত রেখে
জীবনের নির্যাস চুষে চুষে,
মিশিয়ে দাও মৃত্তিকার ছোট্ট ঘরে;
একদিন তো যেতেই হবে নিখিল তিমিরে।
একটা
ড্যাগার চাই
বক্ষের অন্দর থেকে
হৃদয়টা কেটে আনবো অনায়াসে,
বিছিয়ে দেবো রাজপথের নিয়ন আলোতে;
শূন্যতারই জীবন থেমে গেছে পাতার বাঁশিতে।
তুমি
বুঝনি নারী
কতোটা কাঙাল করেছো
আঘাত করে নিখিল অন্তরে,
জীবনের সূর্যটা উঠেনি আর প্রভাতে;
বুঝেছি কতোটা বিষ ছিলো তোমার ভালবাসাতে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন