খুব সহজেই মেরে ফেলতে পারো আমারে
অবজ্ঞার বিষে দংশিলে যারে
দুঃখের সরোবরে যে ফুল ফুটেছে অনাচারে
কীভাবে আলো জ্বালাবে অন্ধকারে
যদি বিছিয়েই রাখো মরণকাঠি পথের ধারে
জীবনপ্রবাহ থেমেই থাকবে রুদ্ধদ্বারে।
নিত্য আমি আগ্নেয়াদ্রি দেখেছি মনের কারাগারে
অবিরত লাভা ঝরে নির্বিকারে
বুঝবে সেদিন ঝরবে যেদিন আপন পরিবারে
যেমন করে ঘূর্ণিপাক একাধারে
অর্ণবের উত্তাল তরঙ্গে আছড়ে পড়ে কিনারে
একটু ভেবো কাঙালের অগ্রাধিকারে।
তাকিয়ে দেখো দু’নয়নে কত প্রাণ অর্ধাহারে
ফুটপাতে ঘুমন্ত কাতারে কাতারে
কত প্রাণ জীবনসংগ্রামের এই নিঠুর সংসারে
ক্ষুধার জ্বালা সইছে অনাহারে
অন্তত মৌলিক অধিকারটুকুই দাও নিঃস্ব জনতারে
তবেই ভক্তি করবে তোমারে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন