নদী যেমন কূল ভাঙ্গে,
তুমি ভাঙ্গো মন,
তুমি কি নদী?
শুধু ভাঙ্গতে জানো!
মেঘ যেমন আকাশ কাঁদায়,
তুমি কাঁদাও মানুষ,
তুমি কি মেঘ?
শুধু কাঁদাতে জানো!
কুঠার যেমন গাছ কাটে,
তুমি কাটো হৃদয়,
তুমি কি কুঠার?
শুধু কাটতে জানো!
আগুন যেমন ঘর পোড়ায়,
তুমি পোড়াও আমায়,
তুমি কি আগুন?
শুধু পোড়াতে জানো!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন