এরা
সুখ চায়
নিত্য দুঃখের মাঝে
দুঃখ এদের ছাড়ে না,
কষ্ট জমে জমে পাষাণ বাঁধে;
ভদ্রলোকের এতে কিচ্ছু যায় আসে না!
এরা
মর্যাদা চায়
নিত্য অমর্যাদার মাঝে
অমর্যাদা এদের ছাড়ে না,
নিরাশা জমে জমে পাহাড় হয়;
সরকারের এতে কিচ্ছু যায় আসে না!
এরা
প্রেম চায়
নিত্য ঘৃণার মাঝে
ঘৃণা এদের ছাড়ে না,
গালি জমে জমে নরক হয়;
মালিকের এতে কিচ্ছু যায় আসে না!
এরা
বাঁচতে চায়
নিত্য মৃত্যুর মাঝে
মৃত্যু এদের ছাড়ে না,
লাশ জমে জমে বধ্যভূমি হয়;
স্রষ্টারও এতে কিচ্ছু যায় আসে না!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন