ওরে চঞ্চল মন আমার চঞ্চল মন
এদিক-সেদিক যখন-তখন
ঘুরে বেড়াস তুই পাহাড়-নদী-বন
ছিন্ন করে মায়ার বাঁধন
না শুনে বারণ না মেনে শাসন
ছল করে যাস এমন।
ওরে তুই যে আমার সাধনার ধন
আমার বুকের রঙিন কানন
স্থির হয়ে বস এবার হৃদয়ের গহন
সুখাদরে তোকে করবো যতন
ছুটন্ত নদী যেমন সমুদ্র করে আলিঙ্গন
তুইও যে তেমনই আপন।
ওরে তোরে ধরতে পারি না এখন
তুই যে থাকিস নির্বাসন
অবিরত ছুটে চলিস ছুটন্ত ঝরনার মতন
নীলাকাশে ওড়ে পাখি যেমন
ওরে চঞ্চল মন আমার অধরা স্বপন
ফিরে আয় ঘরের উঠোন।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন