পাহাড়ের বুকে নেমেছে আজ আনন্দের ঢল
পুষ্পে-পল্লবে সেজেছে বনাঞ্চল
নিখিল ধরণি আজ প্রকৃতির মতোই চঞ্চল
বইছে টলমলে ঝরনার জল
রমণীরা পথে নেমেছে বেঁধে শাড়ির আঁচল
পুষ্পাঞ্জলি ভাসিয়ে হবে নির্মল।
নতুন বার্তায় আজ বৈসাবি এসেছে ভূমণ্ডল
মুছে দিতে দুঃখকষ্ট সকল
ঘরে ঘরে আয়োজন হচ্ছে পাঁচন-ফল
হচ্ছে বিনিময় পরস্পরের কুশল
জল উৎসবে ছুটছে পুলকিত নরনারীর দল
নৃত্যের তালে হয়ে উচ্ছল।
তুমিও এসেছ উৎসবে খোঁপায় গেঁথে নীলকমল
বিমোহিত করে আমার অন্তস্তল
নতুন প্রতিজ্ঞায় আজ খেলবো দু’জন অবিচল
জলে ভরে দু’হাতের করতল
মহানন্দে ছিটিয়ে ধুয়ে নিবো পুরাতন অমঙ্গল
প্রণয়ের জলে হবো যুগল।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন