চারিদিকে ঢেকে দিচ্ছে বিচিত্র এক অন্ধকার
মরণ ঘণ্টা বাজিয়ে মানবতার
আজকাল কে শোনে বলো কার হাহাকার
সর্বত্রই দেখি নষ্টদের জয়জয়কার
একই বৃক্ষের দুটো ফল করে দরবার
মরিচের ওঠে ঝালের বিকার।
দিনে দিনে উল্টে যাচ্ছে উপমা-তত্ত্বকথার
ভিজে ঝাপসা আদর্শলিপির পৃষ্ঠার
আজকাল কে-কাকে দেয় সঠিক অধিকার
সবকিছুতেই দাগ লাগে স্বার্থপরতার
এমন কী সংসার এমন কী ভালোবাসার
মেকি সবই লোক দেখাবার।
তোমরা কী দেখো না খেলা ধূসরিমার
ঢেকে দিচ্ছে পৃথিবীর সংসার
আজকাল চোখ থেকেও অন্ধ নিরীহ জনতার
কে নেয় কার দায়ভার
বিষবৃক্ষ বেড়ে তাই ছোবল মারে হিংস্রতার
মানুষখেকো হয়ে করে পারাবার।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন