ভেবে ভেবে শুধু ক্রোধানলই জ্বলে হৃদ্দেশে
যেখানে উর্বর মৃত্তিকার সন্নিবেশে
বিহঙ্গের বিষ্ঠায় বৃক্ষ-তরুলতা জন্মায় অক্লেশে
ক্ষুধার জ্বালায় নিজেরই দেশে
আমি শালিক বেড়ে ওঠি মানুষের ছদ্মবেশে
নোংরা আবর্জনার দূষিত পরিবেশে।
বন্যার ঢলে বসত ভেঙেছে প্রকৃতির আদেশে
কেউ মৃত্যুলোকে কেউ নিরুদ্দেশে
দিশেহারায় আমি ছটফট করেছি হারানোর ক্লেশে
ফুটপাতের নিয়ন আলোর প্রবেশে
আমি শালিক ধর্ষিতা হয়েছি পোড়োবাড়ির অন্ত্যদেশে
ধর্ষকের হিংস্র থাবার খায়েশে।
বিষাদের ছায়ায় এখন স্বপ্নজাল বুনি অন্তর্দেশে
কবে ফুটবে কুসুমকলি আবেশে
তবুও অযাচিত জীবন যাচ্ছে কেটে হাপিত্যেশে
পদাঘাতের যন্ত্রণা সয়ে অধোদেশে
আমি শালিক বেঁচে আছি উন্মত্ত এলোকেশে
নির্দয় কিছু ভ্রষ্টাচারীর অঙ্গুলিনির্দেশে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শহীদ কাদরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন