ভ্রমর যেমন ফুলের বাগানে
মধু আহরণে
মনের আনন্দে ছুটে আসে,
নদী যেমন সাগরের বুকে
সুখের সন্ধানে
ঝড়ের বেগে ছুটে আসে,
তুমি তেমনি হৃদয়ের পর্ণকুটীরে
আলো ছড়িয়ে
ছুটে আসো আমার ভুবনে।
পাখি যেমন মনের আনন্দে
আহার নিয়ে
আপন নীড়ে ফিরে আসে,
চাঁদ যেমন জ্যোৎস্না ছড়িয়ে
প্রণয়ের আহ্বানে
সারারাত ধরে জেগে থাকে,
তুমি তেমনি মায়াবী রাতের
সুখ হয়ে
বিরাজ করো মিষ্টি অনুভবে।
শীত যেমন গাছে গাছে
ফুলের সমারোহে
দোলা দেয় সবার মনে,
আকাশ যেমন শ্রাবণ মেঘের
বৃষ্টি নিয়ে
ছুটে আসে মাটির বুকে,
তুমি তেমনি বুকের মাঝে
আছড়ে পড়ো
অস্ত যাওয়া হিমেল বিকেলে।
ঝরনা যেমন পাহাড় বেয়ে
প্রকৃতির খেয়ালে
সারাটি ক্ষণ নেমে আসে,
প্রকৃতি যেমন অনাবিল সৌন্দর্যে
সেজে থাকে
পুষ্পে রাঙ্গা সৌরভ নিয়ে,
তুমি তেমনি শিশিরের মতো
ঝরে পড়ো
আমার চির সবুজ হৃদয়ে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন