অধিকার ধরিয়া রাখিতে চেয়েছি বলেই
পায়ের তলায় বালুকণা সরে গেছে,
হাতের মুঠোয় ধরা জলের মতো
চোখের সামনেই ভেসে গেছে সব।
আমি ভেবেছিলাম—
ভালোবাসা মানেই অধিকার,
স্নেহ মানেই বন্ধন,
অপেক্ষা মানেই নিশ্চয়তা।
কিন্তু বুঝিনি—
কোনওটিই বাঁধন নয়,
শুধু আকাশের মেঘের মতো
অস্থির, ভেসে যাওয়া রূপ।
হয়তো কখনও আমার ছিলই না
সে অমোঘ অধিকার,
শুধু ভুল ভেবেছিলাম—
তুমি আছো বলেই আমার আছো।
কিন্তু তুমি তো স্বাধীন পাখি,
আমি ভুলে গেছি—
পাখির ডানা বাঁধতে গেলে
উড়ান ভেঙে যায়।
আজ প্রশ্ন করি নিজেকেই—
হারানো জিনিস আদৌ কি আমার ছিল?
নাকি শুধু স্বপ্নের মতো
অল্প আলোয় দেখা মরীচিকা?
তবু মন বলে—
যদি অধিকার না-ই থাকে,
তাহলে হারানোর এত ব্যথা আসে কেমন করে?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
মোঃ মাহিম খান
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন