এই কবিতা তোমার মতো সহজ থাকুক সুশিক্ষিতা,
এর গায়ে থাক রাত্রি জাগার একটু না হয় ক্লান্তি হলুদ,
জিভ দিয়ে জিভ ছোঁয়া চুমোর গন্ধ থাকুক এই কবিতায়।
সাদাসিদে যেনো বা কোনো গিন্নি মেয়ে
করম সকম তালবাহানার ধার ধারেনা এই কবিতা!
কেবল ঘরের রঙ্গীন ধূলি মাখায় কালি সারাটি গায়ে
উল্টোপাল্টা শব্দ ও-রং যার কোনোই মানে হয়না,
তবুও তাকে ভালো লাগে, তবুও তাকে মিষ্টি দেখায়!
এই কবিতা তোমার মতো সমালোচকের ভুলশোষকের
শাসনত্ৰাশন ভেঙে ফেলে, মুখের উপর থুথুড়ি দেয়;
ইচ্ছে হলেই শিল্প দেখায় রক্ত মাখায় এই কবিতা!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন