যখোন একটি মৃত সুন্দরীকে গোর দেওয়া হলো
হায় ভগবান, যখন সুন্দরী মৃত!
একটি একাকী চুল দেখলাম মুখে এসে নিয়েছে আশ্রয়
ক্লান্ত ভুরু, কাঁধের দুদিকে হাত যেনো দুটি দুঃখের প্রতীক!
কপালের সমস্তটা যেনো দুঃখ, চিবুকের সমস্তটা যেনো দুঃখ!
যখোন একটি মৃত সুন্দরীকে গোর দেওয়া হলো
হায় ভগবান, যখোন সুন্দরী মৃত!
তখোন মৃত্যুকে কী যে কোমল সুন্দর লাগছিলো!
মুখের সমস্তটা মুখ জুড়ে তার তখন করুণ এক মায়ার রহস্য আর
শরীরের সবদিকে শেষ সুন্দরের অকস্মাৎ থমকে যাওয়া আভা!
আর ঠোঁটের ও বিষণ্ণ তিলটি কী বিষণ্ণ দেখাচ্ছিল, কী বিষণ্ণ
দেখাচ্ছিল আহা
যখোন সুন্দরী মৃত যখোন সুন্দরী!
কিন্তু হায় একটি অসহ্য দৃশ্য ঘটে গেল হঠাৎ তখোনই
যখন জানলাম আমি গর্ভে তার অসমাপ্ত একটি ভ্রূণ শিশু হতে পারল না।
একটি সুন্দর ভ্রূণ!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন