আমরা আসবো ঠিকই আসবো, অপেক্ষায় থেকো!
নপুংশক ঘাতক বাউল সন্তু যাইই হই, বিবর্ণ বুলবুল
আমরা যাইই হই
আমরা আসবো ঠিকই ফিরে আসবো, অপেক্ষায় থেকো!
শিকড়ে শুকনো ঘাস, যুথীফুল একটি কি দুটি
ঘূর্ণিত পাখির চিহ্ন, কুমারীর কেঁপে ওঠা করাঙ্গুল একটি কি দুটি
আমরা যাইই হই
আমরা আসবো ঠিকই ফিরে আসবো, অপেক্ষায় থেকো!
উৎসবের মধ্যে আমরা যাইই হই পিষ্ট মোমবাতি!
শাদা জ্বলন্ত লোবাণ আমরা যাইই হই
আমরা আসবো ঠিকই ফিরে আসবো, অপেক্ষায় থেকো।
নৃত্য শেষে নর্তকীর নিহত মুদ্রায় শান্ত স্তব্ধ আঙ্গুল
যেই ভাবে ফিরে আসে,
অন্দ্রিায় চোখের পাতার শান্ত সমুদ্র বাতাস যেই ভাবে ফিরে আসে
সমুদ্রচারীর নিশ্বাসে!
আমরা আসবো ঠিকই ফিরে আসবো, অপেক্ষায় থেকো!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন