হাঁটুজল পেরিয়ে এসেছি,-মানে প্রথম যৌবন
বৃক্ষের কুসুমদল জনসেবকের মতো ডাকছে এখন, যাবো
পেশ করতে হবে কিছু জরুরী সংবাদ, ছবি, প্রদীপের আলো।
আমাকে দাখিল করতে হবে কিছু কোমল গল্পের নক্সা
মানুষের ইতিহাস, অগ্রগতি, গোলাপের শিল্পের দলিল :
আমার শরীরে জাগো, হে তরল ধবলদুহিতা!
বুকজল পেরিয়ে এসেছি,-মানে পিতামহ, তাদের শতক!
পুরনো বকুল ভিটে বৈষ্ণবীর মতো ডাকে যাবো :
তাদের দেখাতে হবে হারানো আখড়ার ছাঁদ কীর্তনের গান!
আমাকে শোনাতে হবে সেই কবেকার এক সত্যমাথুর :
প্রবাহ নদীর প্রাণ,–নাবিকের দল ফিরে এসো,
আমার দু’পাশে আজ মরা ঢেউ, অভিভূত অন্য বন্দর!
গলাজল পেরিয়ে এসেছি, মানে জীবনের সকল সন্দেহ :
এখন অন্যেরা কার করুণার ভিক্ষা চায়—যাবো
তাদের গলায় দেবো আমার আরাধ্য মালা, সকলের ভালো।
আমাকে গ্রহণ করতে হবে সব মানুষের উত্থান পতন;
জয় পরাজয় বোধ, পিছু ফেরা সামনে তাকানো–
আমার অনলে আজ জাগো তবে হে জীবন, জয়শ্রী জীবন!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন