আমার কাছে আগুন ছিল না
আমি চাঁদের আগুনে
শাদা সিগ্রেট জ্বালিয়ে বসেছিলাম কুয়াশায়।
–কে ওখানে?
শীতরাতে পউষ পাখির গলা শোনা গেলো জ্যোত্সায়,
–কে ওখানে?
পাখির কণ্ঠের গানে
কুয়াশায় আমি কালো জ্যোৎস্না ঘুরে হঠাৎ তখোন
চাঁদের আগুনে পুড়ে
ছুঁয়ে দিতে উদ্যত হলাম।
অসৃয়মাণ তুমি?
তোমাকে না ছুঁতে পেরে
আমি নিজ নিয়তির অন্তর্গত রোদনকে বোললাম, দ্যাখো
আমি আর কাঁদতে পারবোনা!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন