যতই জপি আঁধার ঘরে বসে বসে হরি ওঁ
সাতমহরার অলীক বাড়ি, হাওয়ার বাগান, ন্দ্রিা ওঁ
ফুরফুরে এই জীবন পালের ফুলে ওঠা বক্ষটায়
তবুও সাধের আলবাট্রাস রক্তস্বেদে মুখ লুকায়!
খিল আঁটা এই দুয়ার খুলে কেমনে ঘুরি তিনভূবন
বাদ সেধেছে ঘরের দুখী, শূন্য ভাঁড়ার, রুগ্ন বোন,
বাদ সেধেছে তাঁহার উরু চকচকে দুই চক্ষু আর
ভিতর বাড়ির জংধরা সেই মায়ের দেহের পাতাবাহার!
হেই বাবা ও বাউল গোসাই এক তারার এই নিত্য ভোল
অতিন্দ্রিয়ে তবুও এমন লাগায় কেন গণ্ডগোল?
দেহের ক্ষুধা, রাতের ক্ষুধা, গহনসুবাস তার ক্ষুধায়
জরায় কেন ঘৃণা ভীষণ ভালোবাসা অহিংসায়?
পর্দা ওঠা ভুল নাটকের ঈষৎ হাসির হরি ওঁ
সাতমহলার অলীক বাড়ি, হাওয়ার বাগান, নিন্দ্রা ওঁ
শুধুই অধম ছলাকলায় অবহেলায় স্বপ্ন যার
বিস্বাদে তার ভালোবাসা? উরুর কুয়োয় ডুব সাঁতার?
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন