যেমন হাতিকে খুব গভীর গহন বনে মনে হয় একমাত্র স্বাভাবিক
যেমন বনেই তার একমাত্র ‘বৃংহতি’ শব্দটি মানায়
যেমন প্রার্থিত ওষ্ঠের উষ্ণ অধীর কিনারে অধর ভিড়ানো হলো
প্রকৃত চুম্বন!
আমি হরিণকে লোকালয়ে হরিণ বলি না,
বলি অসহায় কোমল করুণ জন্তু।
যেমন পথ ভুললে পথিক আর পথিক থাকে না, হয় ক্লান্ত মানুষ!
যেমন ভিক্ষুকের পয়সা আমার পয়সার সাথে কখনো মেলে না।
যেমন মেঘের দিনে ‘বিষণ্ণতা’ শব্দটিকে মনে হয় একা।
ভালোবাসতে পারে যেমন কেবল ভালোবাসা,
আমি বকুল বৃক্ষকে বোকা খুনীর ঘরের পাশে
কখনো যেমন আর বকুল বলি না, বলি তার আচ্ছাদন
তার হতার হরিৎ পটভূমি।
যেমন যৌবন আজ যন্ত্রণায় আমার মনন বোধে, আমাকে খরচ করে
শেষকালে তৃপ্ত হয় আমারই মজ্জায়!
আজ আমিও কি তাই? তুমিও কি তাদের মতোন? নাকি
পাকেচক্রে অন্য কিছু অন্য কোনো কিছু
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন