লিমিটেড কোম্পানীর কোকিল স্বভাবা মেয়ে,
তাকে যদি ডাকি, ওহে ইস্পাতিনী ঘরে আছো
মোড়কের মায়াবী অন্দর থেকে মুখ তুলে তাকায় সে,
বলে, আরে, এযে সেই ইতর নাগর।
কতদিন যেনো তোর জোটেনি চুম্বন আহা
ওষ্ঠের উপরিভাগে অভিভূত আগাছা ছেড়েছে তাই,
মুখে চারপাশে কালো কচুরীপানারা!
চেহারায় চেরীর ঝোপের আর
মুখে তোর মোজেক ফ্লোরের মতো মাধুরী না এলে এই
শহরে কি, বণিক এমন শহরে কি
সম্ভবে হে সুখ, স্বপ্ন গোলচাঁদ, গোলাপ গোলাপ?
বলি তাই এসেছি তোমার কাছে ইস্পতিনী
শুশ্রূষার সবুজ চুম্বনে আজ স্নিগ্ধ কোরে দাও তুমি এ হেন মলিন মুখ,
সামাজিক ওষ্ঠ আর অন্তরাল,
গভীর গভীরতর অন্তরাল
সেবিকা, সেবিকা!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
আহমেদ হানিফ
শুভ জন্মদিন! 🎈
প্রসূন গোস্বামী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন