তুমি চাঁদের মতো রাতে
ঢালো রূপালি আলো,
মোর আঁধার জীবনে
আশার দীপ জ্বালো।
তুমি ফুলের সুবাস হয়ে
নীরবে ছড়াও প্রাণ,
তোমার নিঃশ্বাসে বাঁচে
আমার প্রতিটি গান।
তুমি ফুলের সুবাস হয়ে
নীরবে ছড়াও প্রাণ,
তোমার নিঃশ্বাসে জাগে
আমার প্রতিটি গান।
তোমার চোখ দুটি দীঘি
শান্ত জলের ছায়া,
সেখানে ডুবে জুড়ায়
আমার ক্লান্তি-মায়া।
তোমার হাসিতে ঝরে
ঝর্ণার মধুর ধ্বনি,
সেই সুরে বাজে
তোমার-আমার জীবনী।
সংসার যেন জীবন-যুদ্ধ
তুমিতো ঢাল-তলোয়ার,
তোমার সাহসে ভাঙে
প্রতিটি দুঃসহ পাহাড়।
হে প্রিয়া, তুমি আমার
দোয়া আর ভাগ্যলেখা,
জন্ম থেকে মৃত্যু—
তুমিই আলোর রেখা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী