কত স্মৃতি দেয় হৃদয় আনন্দ,
কত স্মৃতি দেয় ব্যথা,
অতীতের কথা সুপ্ত স্মৃতি
সোনালী দিনের গাঁথা।
তাজমহলের রূপ দেখিয়া
হৃদয়ে স্নায়ু দোলা,
শাহজাহান তার মমতাজ লাগি
পড়ায়াছে প্রেম মালা।
হৃদয়ের যত আবেগের ছবি
অশ্রু সিক্ত তাঁর,
ভালোবাসায় তার অতুল দৃষ্টি
শত স্মৃতি মানে হার।
কত স্মৃতি আছে বেদনায় ভারী
রক্ত স্রোতের দ্বার,
ইতিহাস তার দিচ্ছে সাক্ষী
ঐ কারবালার হাহাকার।
ইমাম হোসেন সত্যের লাগি
নাহি নত শির তার,
ইয়াজিদ তাঁর লুফে নিলো জান
পেল লাঞ্ছনা ধিক্কার ।
আজও স্মৃতি বাজে মুসলিম মনে
কাঁদে হায়! হায়! হুসাইন ,
এই পৃথিবী, রবে যত দিন
মানব হৃদয়ে তিনি উচ্চাসিন ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী