ছোট্ট মনি ঘুম থেকে ওঠো
আর করো না দেরি,
নিশির ভোরে মুখ ধুয়ে ওঠো
চলো বাতাসে ঘুরি।
দেখো আকাশের সূর্য মামা
ফিল ফিলিয়ে হাসে,
সুভাস ভরা আলোক ধরায়
সালাম জানাই তারে।
ফুল বাগানের ফুল পাপড়ি
নাচছে আলোর মেলায়,
মধুর সুরে হরেক পাখি
ডাকছে সকাল বেলায়।
ছোট্ট মনি ছোট্ট মনি
আর করো না দেরি,
সকাল বেলার মুক্ত বাতাস
খুব যে উপকারী।
উঠলো মনি বললো এবার
সকাল ভালো লাগে,
পণ করিলাম এখন থেকে
উঠবো সবার আগে।
মনি,সকাল বেলা,
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী