মেঘ স্বচ্ছ, উড্ডয়ন, যেন লজ্জাবতী,
যদি বজ্রপাত হয়, তখন নিষ্ঠুর, অভিমানী
দৌড়ানো, কখনো লুকানো, বায়বীয় খণ্ড
সূর্য মামাকে আঁচলে ঢেকে, আঁকে ছন্দ।
গোলাপী, ধূসর, রঙিন, নীল রশ্মি
সূর্যে প্ররোচিত আশ্চর্য আঁকা, প্রতিচ্ছবি ,
আকাশের পানে কখনো ছায়াময় দ্রুতি।
তুলতুলে, যেন আঁকা, রং তুলিতে রবি।
দিনের সময়ের সাথে, করে লুকোচুরি
থাকে পাশে আকাশের শোভা হয়ে,
প্রকৃতি থেকে এক নিখুঁত চক্র
মেঘমালা হয়ে জলকে ধরে জড়িয়ে ।
মেঘের পরশে ধরার বুকেতে উচ্ছ্বাস
আঁধার ঘনিয়ে বাতাস বইছে সাথে,
বৃষ্টি ভেজা দেহে মানব হৃদয়ে মনে
আসে রিক্ত-প্রেম, কবি তার কাব্য গাঁথে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী