মেঘের ডাকে জমিন কাঁপে
বর্ষে পানির ধারা,
ফল ফসলে ভরে ওঠে
মাঠ ঘাট সারা।
পানির মূল্য দিতে পারে
কে আছে ধরনীতে
শুকুর বিনে উপায় কিরে
জীবন বাঁচায় পানিতে।
মাঠে মোরা বীজ ছাড়ি
সবাই ফিরি বাড়ি,
মাটির গর্ভে পোষে কুঁড়ি
আনন্দে মোরা লুটি।
কখনো ভাবি, কার ইশারায়
এই পৃথিবীর চলে,
বৃক্ষের মাঝেই রিজিক মোদের
থাকি ভূবন তলে।
সাগর- নগর,খনি দানা
সবই প্রভুর জানা,
যার দয়াতে আছি ধরায়
তাঁর নাফরমানি মানা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী