ওগো ও বন্ধু আমার!
ও বন্ধু আমার, কি দিবে যে উপহার।।
আমি দেব পুজার-ফুল,
ভালোবেসে করি ভুল,
ভাঙিলে হৃদয় কূল,
বিঁধে শেল সমাহার।।
সাপের বিষ দিলে গো এই
সুধা আমার হলো সেই,
শুকালো দ্রুত প্রভাতেই
এ শীতের নীহার।।
চৈতী বাতাসের ছোঁয়ায়
ফোটে ফুল বৃক্ষ শাখায়,
শীতের উদাসী ওই বায়
ঝরে যে আবার ।।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী