হাদি আছে, হাদি থাকবে
হাদি কিন্তু মরে নাই
আমি হাদি, তুমি হাদি
ওসমান হাদি একজনাই।
হাদি মানে মাথা নত নয়
চোখে চোখ রেখে সত্য বলা নির্ভয়।
হাদি মানে ভয়কে অস্বীকার
বুক চিতিয়ে দাঁড়াবার অধিকার।
হাদির চোখে আগুন জ্বলে
ভয়ের কাছে মাথা নত নাই
মিথ্যার সাথে আপস করে
সত্য কোনোদিন হেরে যায় নাই।
একজন পড়ে, হাজার দাঁড়ায়
এই তো ইতিহাসের দায়
রক্তে লেখা প্রতিজ্ঞাতে
ইনসাফের পথ ভোলা যায় নাই।
হাদি মানে প্রশ্ন তোলা
হাদি মানে অন্যায় ঠেকাই
চুপ করে থাকা পাপ যখন
হাদি তখন আওয়াজ গড়াই।
আজ যে কণ্ঠটা থামাতে চায়
কাল সে কণ্ঠই আগুন ছড়ায়
একজন হাদি মরতে পারে
হাদির আদর্শ মরে যায় নাই।
হাদি আছে, হাদি থাকবে
এই শপথ বুকের ভেতর গাঁথাই
আমি হাদি, তুমি হাদি
ওসমান হাদি একজনাই ।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন