ছবির মতো আকাশ,
আর আকাশের নিচে সেই বোকা মানুষ
যার কথায় কথায় চোখে জল আসে।
আর যখন চোখে জল নেই,
তখন চোখের মণিতে
এক ছায়াভরা বুড়ো আম গাছের নীচে
বিরাট দুপুর, আটচালা ঘরের বারান্দায়
মানুষজন রং-বেরং বিড়ালের ছানা
উঠোন থেকে খড়ের টুকরো মুখে করে
ছুটে পালাচ্ছে ছাই ছাই ধানি ইঁদুর ।
এ ছবির কোথাও সে নেই।
তবুও আটচালা ঘর, রঙিন বিড়াল
আর ধানি ইঁদুরের ত্রস্ত চলা ফেরা
সারা দুপুর বারান্দায় কারা সুপুরি কাটছে
ধান থেকে চাল কুটো বাছছে তো বাছছেই।
কথায় কথায় তার চোখে জল আসে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন