মুঠো খুলে দেখি আর কিছু নেই;
দেওয়ার মতো যা কিছু ছিলো
বিকেল বেলা,টুকরো চিঠি,আদুরে আলাপ, সব নিয়ে গেছো;
ফিরিয়ে দেওয়ার বেলায় শুধু আমাকেই দিলে,
তাও অর্ধেক,আসল আমি টা তোমার কাছেই।
আমাকে কী তুমি দুঃখ ভাবো? পোষাক ভাবো?
শোবার ঘরে যাওয়ার আগে স্নানঘরে সব বদলে ফেলো,ঘ্রাণ ধুয়ে দাও আঁজলা জলে;
আমি যদি বিদ্রোহ করি? যদি বলি "থেকেই যাবো" তোমার কাছে,
রক্তে কিছুটা এখনো আছে।
তাও নেবেনা? পুড়িয়ে ফেলবে? অন্য ছলে?
তোমার নিজের মানুষ অংক বোঝে?
জ্যামিতি কষে? গ্রাফিতি এঁকে বুঝিয়ে দেয়?
স্বৈরাচারী আব্দারে রোজ মানচিত্রে আগুন লাগায়? জ্বর উঠলে জলপট্টি কে দিয়ে দেয়?
ব্যথার ছলে আদর মাখায় সন্ধ্যে হলে?
তাকে তুমি আগলে রেখো,যত্নে রেখো;
আমি তো বুঝি কতোটা কি হয়, নিজের মানুষ বদলে গেলে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী