মনে পড়ে অতীতের স্মৃতি অনাবিল,
উশ্রী-নদীর জল করে ঝিলমিল;
দুই তীরে উচু ডাঙা,
ধারগুলো ভাঙা-ভাঙা,
বালুচরে ছায়া ফেলে’
উড়ে যায় চিল।
ঝিরি ঝিরি কঁপে পাতা, দোলে শালবন,
পলাশ-শাখায় আসে রঙের প্লাবন।
আমলকি বনে বনে
ছায়া কাপে ক্ষণে ক্ষণে,
শির্শির ক’রে ওঠে
‘শির্শিয়া' ঝিল।
হাতছানি দিয়ে ডাকে ছোটনাগপুর,—
জাগায় কত-না স্মৃতি মধুর, মধুর।
ধূসর মাঠের পারে
ফুল ফোটে ঝোপে-ঝাড়ে,
ছুটে আসে প্রজাপতি,
ডানা লাল-নীল।
বনের আড়ালে খাড়া ঝাপসা পাহাড়,
মাথায় কখনো হেরি মেঘের বাহার;
ছবির মতই আঁকা
মেঠোপথ আঁকা-বাঁকা,
মাদল বাজিয়ে চলে
সাঁওতাল-ভীল।
দুই বেলা নদীতীরে শিশুদের ভিড়,—
কোলাহলে ভরে ওঠে উর তীর;
আমিও শিশুর দলে
খেলা করি কুতূহলে,
খুশি হয়ে হেসে ওঠে
বিশ্ব-নিখিল।
কোথা গেল সেই সব হারানো দিবস,
ভেবে ভেবে মন মোন হয় যে বিবশ।
মনে পড়ে অবিরত
কত কথা শত শত,
আসা-যাওয়া করে সেই
স্মৃতির মিছিল॥
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন