লালচে ফড়িং সবুজ পাতায়
এক নিমেষে
বসলো এসে
দেখতে পেলাম কলিকাতায়।
দশটা বেলা,
বই একেলা,
সারা শহর রৌদ্রে তাতায়।
রাস্তা দিয়ে
হন্হনিয়ে
চলছে লোকে ঝোঁকের মাথায়।
সামলে কোঁচা—
ছুটছে চোঁ-চাঁ,
আঁক্ড়ে ধ’রে ছত্র-ছাতায়।
সদলবলে
আপিস চলে—
পিষ্ট যত কাজের যাঁতায়।
ফড়িং আসে
পাতার পাশে,
কেউ তো ফিরে দেখছে না তায়।
জান্লা ধারে
তাই এবারে
লালচে ফড়িং আমায় মাতায়।
নই যে আমি
আপিস-গামী,
তাইতো ব’সে কাব্য-গাথায়
ফড়িং ওড়ে
পুলক ভরে
লিখছি সেটা আমার খাতায়॥
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন