মানব জাতি
- মোঃ সুমন প্রধান
মানব জাতি
------সুমন প্রধান
মানুষ মোরা এই ধরাতে
এটাই বড় পরিচয়,
জাতি ধর্ম ভুলে গিয়ে-
করবো মোরা জয় |
ধর্ম নিয়ে বাড়াবাড়ি আর
করবো নাকো ভাই,
এই সমাজে বাস করে যারা-
সবাই আমরা ভাই |
ধর্ম নিয়ে কাটাকাটি করা
বোকা লোকের কাজ,
যার ধর্ম সে পাল্লে
ভবের হবে সাঁজ |
ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙ্গবো না আর
দেহে থাকতে বল,
ধর্মীয় প্রতিষ্ঠান ভাঙ্গলে মোরা -
হবো একদিন তল |
আমরা সবাই মানুষ জাতি
রক্ত মোদের লাল,
এই পরিচয় মেনে নিয়ে -
ধরার মাঝে বেঁচে থাকবো
আমরা চিরকাল |
সমাপ্ত
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন