বৃক্ষ রোপণ
- মোঃ সুমন প্রধান
বৃক্ষ রোপণ
-------সুমন প্রধান
বৃক্ষ রোপণ করবো মোরা
পণ করি সব আজ,
প্রজন্মে র ভোর সুখের হবে
এইতো মোদের কাজ |
গাছ লাগালে নিশ্বাস নিবো
শুদ্ধ অক্সিজেনে,
দূষণ মুক্ত বায়ু পাবো
সোনার বাংলাদেশে |
সবুজে ভরা সবুজ গাছে-
নানান ফুল ফল ধরে ,
মোদের মুখ মিষ্টি হবে
সুস্বাদু ফল খেলে |
তৃপ্তি হবে মনের মাঝে
রং বেরঙ্গ ফুলের বাহার দেখে ,
গাছ লাগালে বাঁচবো মোরা
শুদ্ধ অক্সিজেনে |
কালো ধোয়া রোধ করবো
বৃক্ষ রোপণ করে ,
বেশি করি গাছ লাগাবো
সকলে মিলে ,
শুদ্ধ বাতাস ফিরিয়ে আনবো
আগাম প্রজন্মে র জন্যে |
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন