সাদা-কালো রঙিন দিনের
হারিকেনের পড়া!
মাটির ঘরে সময় যেন
জীবন ছিল গড়া।
বিকেল হলে খেলাধুলা
পাঠশালায় যাওয়া,
ছুটির দিনে সবাই মিলে
চড়ুইভাতি খাওয়া।
আলিফ লায়লা চল্লিশ চোরের
আলাদিনের জ্বিন,
সাদা কালো টিভি ছিল
নব্বই দশকের দিন।
ভুলা যায় না বৃষ্টি ভেজা
নারকেল চিড়ার মোয়া,
মাটির চুলায় সুষুম খাবার
দাদি নানির ছোঁয়া।
বন্ধু-বান্ধব একসাথে
উৎসবের মেলা,
দস্যিপনার দিনগুলোতে
কেটে যেত বেলা।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন