অনেকদিন হয়ে গেছে
যাইনি ঈদে বাড়ি,
পেটের দায়ে কর্ম করে
পেকে গেছে দাড়ি।
বাবা-মা স্বজন রেখে
স্বপ্ন দিলাম বলি,
কিছু অর্থ আসবে বলে
ছিলাম ওলি গলি।
ভালোবেসে কাজ করিয়ে
স্বার্থ তাদের শেষ?
প্রাপ্যটুকু পায়নি মোরা
করছি সমাবেশ।
মহাজনের পদতলে
কর্মী জনগণ,
বুঝার এখন অনেক বাকি
কেবা আপনজন।
সংস্কারে চলছে দেশ
এটাও করতে হবে,
সবাই মিলে সোচ্চার হই
বাঁচবে জীবন তবে।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন