দেশ যে আবার স্বাধীন হলো
খুবই ভালো কথা!
জ্বালাও পোড়াও ধ্বংস করে
দিচ্ছে কারা ব্যথা?
অত্যাচারের নিপাত গেল
সূর্যকিরণ এলো,
উর্ধ্বগতির লাগাম যেন
ভাঙতে সবাই চলো।
হাজার প্রাণের বিনিময়ে
অর্জন স্বাধীনতা,
দেশটাকে আর দিব না যে
যোগ্য ছাড়া নেতা।
সজাগ হতে হবে মোদের
ধরবো শক্ত মুঠে,
অবশিষ্ট আছে কিছু
দেশটা না যায় লুটে।
বাংলাদেশে জন্মেছে যে
বঙ্গমাতা সবার,
সকল ধর্মের ভাই বোনেরা
গড়বো দেশটি আবার।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন