রক্ত ফোটা শুকিয়ে গেছে
গন্ধ গেছে সরে,
লাশটি এখন মিলিয়ে গেল
মাটির গহ তরে।
স্বজন তাদের খুঁজে বেড়ায়
কষ্টের নদী চলে,
দেশের জন্য জীবন দিল
সত্যের কথা বলে।
খুঁজে খুঁজে সন্ত্রাসীদের
করতে হবে বিচার,
অসৎ মানুষ যেথায় রবে
মাথায় তুলে আছাড়।
বীজ তলাতে রোপন করে
নতুন দেশটি গড়ি,
অন্যায়কে করবো ঘৃণা
শপথ মোরা করি।
গুম হয়েছে কত মানুষ
পাইনি তাদের খবর,
জান্নাতে তার ঘরটি হবে
একটু করি সবর।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন