থামাও রথ, কেশব !
দিয়েছ আমায় তত্ত্বজ্ঞান যেসব
ফুরিয়ে গেছে
. দিন তার !
নারকী এই কুরুক্ষেত্র ছেড়ে
চাই এবার
. পায়ের নীচে মাটি
রাজ্যলোভ, রক্ত, কাটাকাটি
আর নয় |
নরোত্তম, তোমার হাত ধ’রে
ভুবন ভ’রে
দর্শন দিক
. সমন্বয়,
. সুখশান্তি,
. যোগক্ষেম.
. প্রেম |
কুরুক্ষেত্রে জন্ম নিক
সখা হে,
আজ এই পুণ্যাহে
দুঃখহরণ চপলচরণ
হৃদয়-বৃন্দাবন |
থামাও রথ, কেশব !
আমার তুমি দিয়ে এসেছ
. তত্ত্বজ্ঞান যেসব
ফুরিয়ে গেছে দিন তার |
পদ্মআঁখি ?
তাকিয়ে দেখো নতুন পথ
. খুলে গিয়েছে চিন্তার |
সরিয়ে ফেলে পাঞ্চজন্য
ওষ্ঠে নাও বাঁশি
ফোটাও মুখে আবার ভুবন-
. ভোলানো সেই হাসি,
. জীবন হোক ধন্য |
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শান্তনূর
শুভ জন্মদিন! 🎈
পবিত্র পাত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী