বজ্রকন্ঠে তোলো আওয়াজ
রুখব দস্যুদলকে আজ,
দেবে না জাপানি উড়োজাহাজ
ভারতে ছুঁড়ে স্বরাজ |
এদেশ কাড়তে যেই আসুক,
আমরা সাহসে বেঁধেছি বুক,
তৈরি এখানে কড়া চাবুক,
চলছে কুচকাওয়াজ |
একলা তবু তো পাঁচ বছর
চীনের গোরিলা লড়ছে জোর,
তাই তো শহরে গ্রামে কবর
পাচ্ছে জাপ বহর |
আমরা নই তো ভীরুর জাত
দেব নাকো হতে দেশ বেহাত,
আজকে না যদি হানি আঘাত
দুষবে ভাবী সমাজ |
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শান্তনূর
শুভ জন্মদিন! 🎈
পবিত্র পাত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী