আমাকে চিনবে না |
অনেকটা রাস্তা উজিয়ে
আজ এই পড়ন্ত বেলায়
আমি আসছি |
মাথাভর্তি মাঠ ভাঙা ধুলো,
দুটো পা-য়
কাঁটায় কাটাছেঁড়ার দাগ |
বলি, চেনা লোকেরা সব
গেল কোথায় গা ?
গোধূলির শূন্য দাওয়ায়
এমন কেউ নেই
যে তার মুখ ঘোমটায় ঢেকে
পিঁড়ি পেতে দেয়,
কনুই ছুঁয়ে এগিয়ে দেয়
এক ঘটি তৃষ্ণার জল |
উঠোনে খেলে বেড়ায়
একা একা
হাতের লাঠির ঠক ঠক
আর গাছের পাতার
টুপটাপ শব্দ |
কই, এসো হে---
ঘরে-ফেরা পাখির কলরবে,
দূরাগত শাঁখের আওয়াজে
দিনাবসানের আজানে
আমার সেই ডাক
আর কাউকে না পেয়ে
মাথা নিচু ক’রে
আবার আমার কাছেই ফিরে আসে ||
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শান্তনূর
শুভ জন্মদিন! 🎈
পবিত্র পাত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী