সাদার গায়ে ছিটানো কিছু কালি ;
বিষয়আশয় বলতে সেই বুড়োর
আর আছে কী ?
. এই নিয়েই তো খালি
যত রাজ্যের চাপান আর উতোর |
ইহকালের কাছে তো সেই বুড়ো
পাতেনি হাত ;
. আপনি মিলেছে যা
তাতেই খুশি, হোক না খুঁদকুঁড়ো
হোক কিছু তার চোখের জলে ভেজা |
ইহকালের ভয় নেই আর বুড়োর
ভয়টা শুধু পরকালের এখন
পড়েছে দাঁত গেছে চোখের নজর
মানে না দেহ আগের কড়া শাসন |
স্বর্গনরক পাপপুণ্য ওসব
দেয় না তাকে টান কিংবা ঠেলা
বেঁচে থাকার প্রত্যহই পরব
যা দেখে তাই ভানুমতীর খেলা ||
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
শান্তনূর
শুভ জন্মদিন! 🎈
পবিত্র পাত্র
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী