দূরে কোথাও গং শোনা যায়। জুতো খুলেই এগোয় পা।
পাতায় তখন শুঁয়োপোকার পর্যটনের সদিচ্ছা।
পাহাড়কে তো ভাবতে হয় না, কে শত্রু আর কে বন্ধু –
আমরা কেবল হিসেব কষি। সবাই এত সহিষ্ণু।
মাটির গায়ে রোদ পড়ে না। শাখায় শাখায় কী সখ্য –
জাপটে ধরে দাঁড়িয়ে থাকে, সবাই মিলেই অরণ্য।
গাছ বলে দেয়, ঝড় মানি না। বাতাস বলে তথাস্তু।
আমরা কিছু বলতে চাই না। সবাই এত সহিষ্ণু।
হাজার নুড়ি রাস্তা কাটে। জলও তেমন কী জিদ্দি।
স্রোতের ভাষায় বলতে থাকে, এ পথ দিয়েই এগোচ্ছি…
ঝিলম চলে এক ভাবনায়। আরেক মতে শতদ্রু।
আমরা ঘরে চুপটি বসি। সবাই এত সহিষ্ণু।
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী