আমাদের জীবনগুলো বালির উপর পড়া দাগের মতো;
বাতাস পাখা ঝাপটালে মুছে যাবে।
জীবনের সংমিশ্রণ বিষণ্ণতা, মুচকি হাসির চিবুকের ভাঁজ।
কখনো পিকাসোর লা ফ্লুটে ডি প্যান কখনো বা জয়নুল আবেদীনের দুর্ভিক্ষের চিত্রমালা।
আমাদের বিশ্লেষণে জীবনের যতো ভেদাভেদ;
এবড়োখেবড়ো অপব্যাখ্যা করা আছে ছন্দের কবিতায়।
সরল লাইনে বাঁক পড়ে গেলে পরে ভুতুড়ে আত্মচিৎকারে
ভরিয়ে দেই ঈশ্বরের কর্ণ পাশ।
কখনো কি দিয়েছেন তিনি আশ্বাস পৃথিবীতে স্বর্গ সুখের?
তবুও প্রাচীন উপাখ্যান মেখে দিয়েছিল কেউ কবিতার ঘ্রাণে,
ঐ যে দেখা যায় তাকালে আকাশ পানে;
জ্বলজ্বল কোনো প্রদীপ।
কিরণের মলিনতা তার কন্ঠে বেসুরা সুর;
শুকতারা অপপ্রচার প্রচারিত হয়েছিল বহুদূর।
কবিতা — একটি শুকতারা ও নিরন্তর মিথ্যাচার
বুধবার, ০১ জানুয়ারি ২০২৫
প্রেমের কবিতা
,
আধ্যাত্মিক কবিতা
৪৩১
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
প্রমথ চৌধুরী
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
আপনি এখানে কবি সাদাত হোসাইনের পাতায় গেলে; কবিতা —...
আরো দেখুন
বাংলা কবিতা
লেখক:
সাদাত হোসাইন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী