ওধারে আছে মস্ত এক হাট
বড় বাগানটার পারে,
কাঁধে ঘটি-বাটি হাবু মিয়া
ফিরছেন আপন ঘরে।
আসিলেন যেই বাগানের কাছে
দেখিল মহাকান্ড,
ঝগড়া জমিয়েছে মেহগনি আর
পেয়ারা-কুষ্মান্ড।
মেহগনির সাথে কুষ্মান্ড প্রেমে
জড়িয়েছে ঢের,
এ দেখিয়া পেয়ারার দুঃখ হাবু মিয়া
পাইলেন টের।
হাবু মিয়া কহিলেন,ওহে পেয়ারা
আজ কেন তুমি থেমে,
একা থেকে পাবে কি ফল
তুমিও যাও না জমে!
পেয়ারা হাসিয়া কহিল,আমি
রেখে গেছি বীজ,
স্বার্থ নিয়ে গজাবে তারা
তখন তোরা বুঝিস।
আজ না হয় পুড়ছি আমি
আপনার ফলে।
আসছে দিন নিভবে অনল
নিজ ক্ষমতার জলে।
এখন করিতে হবে অতি
গুরুত্বপূর্ণ কাজ,
নিজের দোষে মরিছে আজ
হায়! কি করিবে তাই,
আপন সিদ্ধি ঠিক রেখে সে
খোলস বদলাতে চাই।
অনুসন্ধান করুন
সাম্প্রতিক মন্তব্যসমূহ
প্রবর রিপন নিয়ে আমার কিছু বলার নাই তার মতো আর কেউ...
আরো দেখুন
pabel
লেখক:
প্রবর রিপন
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী