এক দশকে সঙ্ঘ ভেঙে যায় থাকে শুধু পরিত্রাণহীন
ব্যক্তির আবর্তে ঘূর্ণিঘোর, কার শির ছেঁড়ে সুদর্শন?
‘মিথ্যাচারী মিথ্যাভাষী, শঠ, আমিই মহান, দেখ আমাকে’–
ছিন্ন হয়ে যায় শিশুপাল এক দশকে সঙ্ঘ ভেঙে যায়!
কিন্তু ব্যভিচার, রক্তধারা লক্ষ-লক্ষ জীবন্ত বীজাণু
মুক্তি পায় চক্র ছুঁয়ে যায়– ঘোরে চাকা দশক দশক।
আরো শত নিষ্ঠুরতা বাকি, সে কেবল স্থির প্রচালিত
শোকের দ্বেষের পরিপাকে গড়ে তোলে অদ্বেষ অশোক!
অনুসন্ধান করুন
🎂 আজ যাদের জন্মদিন
Radiful Hoque
শুভ জন্মদিন! 🎈
সাম্প্রতিক মন্তব্যসমূহ
কবি, আপনার সৃষ্টির প্রতি গভীর শ্রদ্ধা রইল। 🙏🌿
আরো দেখুন
নূর মোহাম্মদ কল্পকবি
লেখক:
স্বপ্নীল চক্রবর্ত্তী
ধন্যবাদ প্রিয় পাঠক । ভালো থাকবেন নিরন্তর ।
আরো দেখুন
অমরেন্দ্র সেন
লেখক:
অমরেন্দ্র সেন